1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফ গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা কাউন্সিলের পূর্বপ্রস্তুতি সভা পটুয়াখালী সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত বহাল পটুয়াখালী ডায়বিটিক হাসপাতালে বিশেষজ্ঞ স্বাস্থ্য ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে সেবা প্রদান বাউফলে ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ,তদন্ত দাবি চৌদ্দগ্রামে ছেলের বিরুদ্ধে অভিযোগ দিতে এসে থানা ফটকে বৃদ্ধের মৃত্যু ওসমানীনগরে আ.লীগ নেতা আছান খাঁ গ্রেপ্তার গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ কিশোরগঞ্জ কাশিমপুরে ছাত্র আন্দোলনে হামলা: ৩ আসামিসহ গ্রেপ্তার ৯

কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফ গ্রেপ্তার

reporter শাহীন সুলতানা
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের এক শি*শুকে ধ*র্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

‎এর আগে গত ২৭ জুন (শনিবার) বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্ব পাড়া (খলিফা আটি) গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাবা-মা দুজনই গার্মেন্টসে চাকরি করায় শিশুটি নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। সেই সুযোগে বখাটে অটোচালক আসিফ শিশুটিকে বাড়ির পাশের একটি বাগানে ফুসলিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে তাকে চান্দু মিয়ার ঘরের কোণায় নিয়ে বিবস্ত্র করে ধ*র্ষণের চেষ্টা চালায় সে।

‎এ সময় দূর থেকে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হাতেনাতে ধরে ফেলেন আসিফকে। কিন্তু তখন নাটকীয়ভাবে ক্ষমা চাওয়ার ভান করে জোরাজুরি করে ওই নারীর হাত থেকে ছুটে পালিয়ে যায় সে। এর পর থেকেই সে পলাতক ছিলো।

‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানায়, আসামিকে গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান অব্যাহত ছিলো। অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় পলাতক কিশোর আসিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুলিয়ারচর থানা পুলিশ।

‎আজ শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসিফকে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com