রাজধানী দিলকুশা মতিঝিল ইসলামি ব্যাংক পি এল সি প্রধান কার্যালয় ইউনুস অডিটোরিয়াম ৫ম তলায় বিশেষ সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিবিএ সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির মানব সম্পদ বিভাগের এভিপি মো ফজলুর রহমান। অনুষ্ঠানে ইসলামি ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা -৯ এর খ এবং ধারা -১৩ সংশোধনের প্রস্তাব করা হয়।প্রস্তাব গুলো হলো ১।বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা-১৭৯ (১) এর (ঞ)এর প্রদত্ত ক্ষমতাবলে ইসলামি ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা -১৩ সংশোধন করে কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ২ বছর থেকে ৩ বছর বৃদ্ধি করার প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয়। ২।বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ধারা ১৭৯ (১)এর (ছ) এবং(ট) প্রদত্ত ক্ষমতাবলে ইসলামি ব্যাংক কর্মচারী কল্যান ইউনিয়নের গঠনতন্ত্রের ধারা ৯ এর (খ)সংশোধন করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ৫ টি নতুন পদ সহ কার্যনির্বাহী কমিটির আকার ৮ জন হতে বৃদ্ধি করে ১৩ জন করার প্রস্তাব ও অনুমোদন দেওয়া হয়। নতুন ৫ পদ হলো সিনিয়র সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও নতুন ২ সাধারণ সদস্য পদ। এছাড়া ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এর কাছে পেশ করার জন্য একটা দাবী পাঠ করা হয়। দাবিগুলে হলো ১।সকল অস্থায়ী কর্মচারীদের অবিলম্বে চাকুরীতে স্হায়ী করতে হবে। ২।ব্যাংকে কর্মরত সকল অস্থায়ী কর্মচারীদের বেতন ২৪,০০০টাকা করতে হবে। ৩।ব্যাংকে কর্মরত কর্মকর্তা /কর্মচারীদের জন্য গৃহ নির্মাণ বিনিয়োগ চালু করতে হবে।৪।সাপ্তাহিক বা ছুটির দিনে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের ১১৮(৩)ধারা মোতাবেক অফিসিয়াল কাজের জন্য বিদ্যমান ভাতা ৩৫০ টাকা থেকে ১২০০ টাকা বৃদ্ধি করতে হবে।৫।ব্যাংটির জরুরি বৈদ্যুতিক সাব স্টেশন HT,LT রক্ষনাবেক্ষণ ঝুকিপূর্ণ হওয়ায় ইলেকট্রিয়ানদের প্রতিমাসের ঝুকি ভাতা বৃদ্ধি করতে হবে। সভাপতি নুরুল ইসলাম তার সমাপনী বক্তৃতায় অস্হায়ী কর্মচারীদের দাবি দাওয়া আদায়ে আরো আন্তরিকভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ও পাশাপাশি ইসলামি ব্যাংক কর্মচারী কল্যাণ ইউনিয়নকে শক্তিশালি করতে সবার সহযোগিতা কামনা করেন।