1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
হরিপুরে ৪২ বিজিবি কর্তৃক মদ আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গ্রামাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তিতে সাধারণ মানুষ চকরিয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সংবর্ধনা প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ কিশোরগঞ্জ কাশিমপুরে ছাত্র আন্দোলনে হামলা: ৩ আসামিসহ গ্রেপ্তার ৯ কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফ গ্রেপ্তার কুতুবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মাস্টার খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে মানবিকতার ব্যতিক্রমী আয়োজন ইসলামি ব্যাংক কর্মচারী কল্যান ইউনিয়ন ( সিবিএ) ২০২৬ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি : পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ‎মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনী, কৃষকদের সঙ্গে কৃষি সচিবের মতবিনিময়

হরিপুরে ৪২ বিজিবি কর্তৃক মদ আটক

reporter মোঃ আইয়ুব আনছারী ,ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশা পাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি সাফল্য প্রদর্শন করে আসছে।

অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ১৫ আগস্ট ২০২৬, রাত ১০ টা , দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বাশালগাঁও বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৫২/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররা নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ৪২ বিজিবি ।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে মর্মে জানান বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com