1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে পবিসের এক শ্রমিকের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওসমানীনগরে দয়ামীর দেওয়ান বাজার সড়কসহ দুই সড়কের কাজ ফেলে রেখে উধাও ঠিকাদার ‘মাদ্রাসায়ে ওমর ইবনুল খাত্তাব (রা:)’-এর মক্তব শাখার তত্ত্বাবধানে মানবিক ও সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন দেড়শ কোটি টাকার শিল্পনগরীতে ২০৯ প্লটই ফাঁকা চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার আখাউড়া বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন কালাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষ মুহূর্তে অনৈতিক ভাবে স্থগিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা কিশোর-তরুণরা ঝুঁকেছে মাদকে: হালুয়াঘাটে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী ‘ডাবা’ খেলা মেঘনা নদীতে ট্রলারডুবি: ২ দিন পর ৩ ভাই-বোনের মরদেহ উদ্ধার, বাবা এখনো নিখোঁজ

শেরপুরের ঝিনাইগাতীতে বিদ্যুতায়িত হয়ে পবিসের এক শ্রমিকের মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লাইন মেরামতকালে বিদ্যুতায়িত হয়ে মো. মিলন মিয়া (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের জারুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। মিলন মিয়া ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার চেংমারী ঝারবাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মিলন মিয়া জারুলতলা গ্রামে খুঁটির উপরে ওঠে পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন। এ সময় লাইনের তারে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে এলে মিলন মিয়া বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর মরদেহ খুঁটির ওপর ঝুলতে থাকে। এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে ঝিনাইগাতী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে মিলন মিয়ার লাশ উদ্ধার করেন। পরে ঝিনাইগাতী থানার পুলিশও ঘটনাস্থলে যান।
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) বলেন, প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন, লোডশেডিং চলাকালে ‘শাটডাউন’ না নেওয়ায় এ ধরনের একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ঠিকাদারের লোকজন না পল্লী বিদ্যুতের কেউ দায়ী তা জানার জন্য তদন্ত করে দেখা হচ্ছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বিদ্যুৎস্পৃষ্টে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে। মৃতব্যক্তির মরদেহ থানা হেফাজতে রয়েছে। তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে লাশ হস্তান্তরের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com