1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
রাজবাড়ীর পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানিকগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ রাজবাড়ীর পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওসমানীনগরে দয়ামীর দেওয়ান বাজার সড়কসহ দুই সড়কের কাজ ফেলে রেখে উধাও ঠিকাদার ‘মাদ্রাসায়ে ওমর ইবনুল খাত্তাব (রা:)’-এর মক্তব শাখার তত্ত্বাবধানে মানবিক ও সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন দেড়শ কোটি টাকার শিল্পনগরীতে ২০৯ প্লটই ফাঁকা চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার আখাউড়া বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন কালাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষ মুহূর্তে অনৈতিক ভাবে স্থগিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা

রাজবাড়ীর পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

reporter আল আমিন খোকন, রাজবাড়ী
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৮ অপরাহ্ণ

“যে বয়সে একটি শিশুর হাতে থাকার কথা ছিল রঙিন খাতা, পেন্সিল কিংবা একটা পুতুল ঠিক সেই বয়সেই একটি নরপিশাচের কালো ছায়া কেড়ে নিয়েছে তার সব আনন্দ।কুষ্টিয়া আর রাজবাড়ীর সীমানা ঘেঁষা এক জনপদের হতদরিদ্র পরিবারের ৬ বছরের ফুটফুটে শিশু জান্নাতী। আজ বেঁচে আছে এক দুঃসহ ক্ষত আর আতঙ্ক নিয়ে।”

“কুষ্টিয়ার খোকশা থানার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রাম। বাবা মো. হারুন মন্ডল একজন দিনমজুর। অভাবের সংসারে দিন আনা দিন খাওয়া মানুষটি ঘাম ঝরিয়ে কোনোমতে মেয়েটাকে বড় করছিলেন। গত ৫ আগস্ট, বিকেল সাড়ে চারটা। প্রতিবেশী এক লম্পট, শওকত শেখ গ্রাম পুলিশের ছেলের কুদৃষ্টি পড়ে এই নিষ্পাপ শিশুটির ওপর। প্রলোভন দেখিয়ে ছোট্ট জান্নাতীকে নিয়ে যাওয়া হয় পাশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বসাকুষ্টিয়া গ্রামের একটি কলাবাগানে।”

“কলাবাগানের সেই নিস্তব্ধতায় ঘটে যায় এক দানবীয় পাশবিকতা। শিশুটির আর্তনাদ চাপা পড়ে যায় প্রকৃতির মাঝে। পরে পরিবার জানতে পেরে আইনের আশ্রয় নেয়। পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পুলিশ অভিযুক্ত শওকত শেখকে গ্রেপ্তারও করে। কিন্তু আইন ও সমাজের ফাঁক ফোকরে সেই নরপিশাচ আজ জামিনে মুক্ত!”

“দীর্ঘ চিকিৎসা শেষে জান্নাতী এখন বাড়িতে ফিরেছে বটে, কিন্তু তার চোখ জুড়ে আজও ভয়ের ছাপ। সে আর আগের মতো হাসে না, ভয়ে কুঁকড়ে থাকে। আর এদিকে জামিনে বেরিয়ে এসেই অভিযুক্ত শওকত ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে হতদরিদ্র এই পরিবারটিকে। দিনমজুর বাবা হারুন মন্ডল আজ দ্বারে দ্বারে ঘুরছেন একটু ন্যায়বিচারের আশায়।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com