1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
কালাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানিকগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ নারী আটক, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ রাজবাড়ীর পাংশায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওসমানীনগরে দয়ামীর দেওয়ান বাজার সড়কসহ দুই সড়কের কাজ ফেলে রেখে উধাও ঠিকাদার ‘মাদ্রাসায়ে ওমর ইবনুল খাত্তাব (রা:)’-এর মক্তব শাখার তত্ত্বাবধানে মানবিক ও সেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন দেড়শ কোটি টাকার শিল্পনগরীতে ২০৯ প্লটই ফাঁকা চেক জালিয়াতির মামলায় আখাউড়ায় আরএনবি সিপাহি গ্রেপ্তার আখাউড়া বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন কালাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষ মুহূর্তে অনৈতিক ভাবে স্থগিত সিরাজগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ধর্মঘর ইউনিয়নে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা ও আলোচনা সভা

কালাইয়ে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

reporter কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ

সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কালাই বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সমাবেশে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল বারী বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। কৃষকদের চাহিদা অনুযায়ী সারের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আগের তুলনায় দেশের মূল্যস্ফীতি কমেছে এবং টাকার মান বেড়েছে। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের অর্থনীতি ও জনজীবনে স্থিতিশীলতা বজায় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিক্ষোভ মিছিলটি কালাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। তারা সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।বক্তারা আরও বলেন, দেশের স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com