1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিক্ষার নামে নির্যাতন আর কতদিন।প্রশাসনিক কর্মকর্তা ও মানবাধিকার সংস্থা গুলো হস্তক্ষেপ চাই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু গুরকচি বাজার: যাত্রী ছাউনি দখলমুক্ত করার দাবি জোরালো অবৈধভাবে বালু উত্তোলনে “স্কুল ও সরকারি রাস্তাঘাট” ধ্বংসের দ্বারপ্রান্তে গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের ঘিওরে জমি দখলে সহায়তার অভিযোগ: এসি ল্যান্ডের অপসারণ দাবিতে মানববন্ধন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী  মুলাদী উপজেলা সুজন সভাপতি হুমায়ুন কবির খান -এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল ‎আশুলিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‎

শিক্ষার নামে নির্যাতন আর কতদিন।প্রশাসনিক কর্মকর্তা ও মানবাধিকার সংস্থা গুলো হস্তক্ষেপ চাই

reporter শফিকুল ইসলাম, জামালপুর
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ

জামালপুর পৌর শহরের ফৌজদারি মোড়ে অবস্থিত মাদ্রাসাতুন নূর আল-ইসলামিয়া ইন্টারন্যাশনালে এক শিক্ষার্থীকে শিক্ষক আতিকুর রহমানের মারধরের অভিযোগ জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। একজন শিক্ষক শিক্ষার্থীকে শাসন করতে পারেন, কিন্তু সেই শাসন যখন নির্মম প্রহারে পরিণত হয়, তখন তা আর শিক্ষা নয়, বরং নির্যাতন।
প্রতিদিন সন্তানদের সুন্দর ভবিষ্যতের আশায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান অভিভাবকরা। কিন্তু যদি সেই প্রতিষ্ঠানেই শিশুরা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়, তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা প্রতিষ্ঠানে ভয়, আতঙ্ক ও সহিংসতার সংস্কৃতি একটি শিশুর স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে।
এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতা আরও প্রশ্নের জন্ম দেয়। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও শিক্ষার্থী একই ধরনের নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কা থেকে যায়।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কোনো শিক্ষক বা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণ করতে পারেন না। শিশুদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও দায়িত্ব। শিক্ষার নামে নির্যাতনের এই সংস্কৃতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়া সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com