1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি নারীর নিরাপত্তা ও সমতা নিশ্চিত করতে সৈয়দপুরে পরামর্শ সভা  ইনসানিয়া রিলিফ শিকাগো-আমেরিকার সহযোগিতায় অসহায়দের কৃত্রিম পা সংযোজন ফুলবাড়ীতে ভুয়া সিআইডি কর্মকর্তা আটক। পটিয়ায় আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারীর বৃক্ষরোপণ ও শিশুদের খাবার বিতরণ ঈশ্বরদীতে ডান্স মাস্টার কুরবানের জন্মদিন পালিত ভুয়া কবিরাজির প্রতারণার তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ভোলার চর মানিকায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

রামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

reporter স্বপ্নীল চৌধুরী জাবেদ , রামগঞ্জ (লক্ষ্মীপুর) 
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরে ৫৫ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৯৪১টাকা আয়, ৪৪ কোটি ৬৪ লাখ ৮০হাজার ৯৯৪ টাকা ব্যয় ও ১০ কোটি ৯৩ লাখ ৪১হাজার ৯৪৭ টাকা উদ্বৃত্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার ( ২২ জুলাই) সকাল ১১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন।
রাজস্ব বাজেটে আয় ধরা হয়েছে ১৯ কোটি, ১০ লাখ ৭২ হাজার ২৩২ টাকা। ১৪ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৯৯৪ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৪ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ২৩৮ টাকা।

প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাত থেকে সর্বোচ্চ আয় দেখানো হয়েছে ৩৬ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৭০৯ টাকা, ব্যয় দেখানো হয়েছে ৩০ কোটি ৩০ লাখ ৩৫ হাজার টাকা এবং ৬ কোটি ১৭ লাখ ১৫ হাজার ৭০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।

পৌর প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাকির হোসেন হেলালের সঞ্চালনায়, বাজেট অনুষ্ঠানে অংশ নেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শেখ কামরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মিয়া আলমগীর, ইসলামী আন্দোলন রামগঞ্জ পৌর শাখার সভাপতি হাজী মোঃ মহসীন, রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ রোমান হোসেন পাটোয়ারী,পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক আওরঙ্গ জেব বাবলু, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন,হিসাবরক্ষণ কর্মকর্তা প্রাণগোপাল দাস, হিসাব রক্ষক মো. ইব্রাহিম মিয়া, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারন সম্পাদক রাজু হোসেন, সিনিয়র সহ-সভাপতি পাটোয়ারী হোসেন শরীফ, বাংলার মুকুল পত্রিকার সম্পাদক এ কে এম মিজানুর রহমান মুকুল, সাংবাদিক মনির হোসেন বাবুল প্রমুখ। এ বাজেট অধিবেশনে জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com