1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
রাজবাড়ীতে দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকিলিপি প্রদান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সাহসিকতা, পিপিএমের জন্য মনোনীত মনিরুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের নিয়ে চা-চক্রের মাধ্যমে বিদায় নিলেন কুলিয়ারচরের ইউএনও মো. ইয়াসিন খন্দকার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপি সমাবেশ ও মিছিল কেরানীগঞ্জে সিংহ নদী উদ্ধারে অভিযান, দখল সরাতে বড় প্রতিষ্ঠানগুলোকে ৭ দিনের সময় ঈশ্বরদীতে বাসের চাপায় ব্রাক এনজিও কর্মী নিহত সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ওসমানীনগরের রাজনীতিতে আলোচনায় মোছাঃ মুসলিমা আক্তার চৌধুরী রাজবাড়ীতে দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকিলিপি প্রদান কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম

রাজবাড়ীতে দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকিলিপি প্রদান

reporter আল আমিন খোকন, রাজবাড়ী
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ‘সর্বস্তরের এলাকাবাসী, রাজবাড়ী পৌরসভা, ২নং ওয়ার্ড’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।​এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ও ভোগান্তির চিত্র তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী শহরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে।

লোকো ব্রিজ থেকে শুরু করে দিলীপের চায়ের দোকান হয়ে মমিনের বাড়ির সীমানার আগ পর্যন্ত এবং দাদশী ইউনিয়ন শুরু হওয়ার পূর্ববর্তী অংশের চলমান রাস্তা সংস্কার কাজের সাথে বাদ পড়া ২ হাজার ফুট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, এফ এম শাহজাহান, বিএনপি নেতা দুলাল চৌধুরী, ব্যবসায়ী আশরাফ মিয়া, সমাজ সেবক মেহেদী হাসান রনি, আব্দুল মালেক সহ অনান্যরা।এলাকাবাসী জোড় দাবি জানিয়ে বলেন, বাদ পড়া ২ হাজার ফুট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। রাস্তা সংস্কার করে মসজিদে মুসল্লী ও যান চলাচল নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের নিত্যদিনের চরম দুর্ভোগ দূর করতে হবে। রাজবাড়ী শহরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটি সম্পূর্ণ সংস্কারের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকিলিপি প্রদান করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে রাস্তাটির বাকি অংশের সংস্কার কাজ শুরু না হলে এলাকাবাসী আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com