1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
ঈশ্বরদীতে বাসের চাপায় ব্রাক এনজিও কর্মী নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে সাহসিকতা, পিপিএমের জন্য মনোনীত মনিরুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের নিয়ে চা-চক্রের মাধ্যমে বিদায় নিলেন কুলিয়ারচরের ইউএনও মো. ইয়াসিন খন্দকার পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপি সমাবেশ ও মিছিল কেরানীগঞ্জে সিংহ নদী উদ্ধারে অভিযান, দখল সরাতে বড় প্রতিষ্ঠানগুলোকে ৭ দিনের সময় ঈশ্বরদীতে বাসের চাপায় ব্রাক এনজিও কর্মী নিহত সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে মানহানির অভিযোগ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ওসমানীনগরের রাজনীতিতে আলোচনায় মোছাঃ মুসলিমা আক্তার চৌধুরী রাজবাড়ীতে দীর্ঘদিনের অবহেলিত ও জরাজীর্ণ রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকিলিপি প্রদান কলারোয়ায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের বার্ষিক পুষ্টি পরিকল্পনা প্রণয়ন কর্মশালা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম

ঈশ্বরদীতে বাসের চাপায় ব্রাক এনজিও কর্মী নিহত

reporter আব্দুল আল মামুন পিয়াস 
calendar প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে বাসের চাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া এলাকায় ব্র্যাকের একটি কার্যালয়ে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি পরিবার নিয়ে দাশুড়িয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার সকালে আনোয়ার হোসেন মোটরসাইকেল নিয়ে মাঠপর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হন। পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। পরে বাসটি তাকে বেশ কিছু দূর পর্যন্ত টেনে-হেঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com