সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ‘সর্বস্তরের এলাকাবাসী, রাজবাড়ী পৌরসভা, ২নং ওয়ার্ড’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এলাকাবাসীর দীর্ঘদিনের ক্ষোভ ও ভোগান্তির চিত্র তুলে ধরে মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী শহরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে।
লোকো ব্রিজ থেকে শুরু করে দিলীপের চায়ের দোকান হয়ে মমিনের বাড়ির সীমানার আগ পর্যন্ত এবং দাদশী ইউনিয়ন শুরু হওয়ার পূর্ববর্তী অংশের চলমান রাস্তা সংস্কার কাজের সাথে বাদ পড়া ২ হাজার ফুট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রাজবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন সম্রাট, এফ এম শাহজাহান, বিএনপি নেতা দুলাল চৌধুরী, ব্যবসায়ী আশরাফ মিয়া, সমাজ সেবক মেহেদী হাসান রনি, আব্দুল মালেক সহ অনান্যরা।এলাকাবাসী জোড় দাবি জানিয়ে বলেন, বাদ পড়া ২ হাজার ফুট রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে হবে। রাস্তা সংস্কার করে মসজিদে মুসল্লী ও যান চলাচল নিশ্চিত করতে হবে। শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের নিত্যদিনের চরম দুর্ভোগ দূর করতে হবে। রাজবাড়ী শহরের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথটি সম্পূর্ণ সংস্কারের আওতায় আনতে হবে।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্মারকিলিপি প্রদান করা হয়।
নির্ধারিত সময়ের মধ্যে রাস্তাটির বাকি অংশের সংস্কার কাজ শুরু না হলে এলাকাবাসী আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা