মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মমিন উদ্দিন এর নেতৃত্বে এস আই(নিঃ) মোঃ রুবেল খান ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ রাতভর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে ভোর ০৪:৪৫ ঘটিকায় ০৫(পাঁচ) কেজি গাঁজা, ৫০(পঞ্চাশ) পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির বিভিন্ন অংকের নোট সম্বলিত সর্বমোট ৬,৩৩০/-(ছয় হাজার তিন শত ত্রিশ) টাকা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি বাজাজ মটরসাইকেল সহ মেহেন্দিগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী ১। মো: মোস্তফা বেপারী(৪৪), পিতা মৃত ফজলে করিম বেপারী, সাং রাজাপুর, দক্ষিন উলানিয়া ইউনিয়ন, ২। মো: রাসেদ সরদার(৩৮), পিতা-মৃত কাঞ্চন সরদার, মাতা- রানু বেগম, সাং দাদপুর মধ্যকান্দি ০৬ নং ওয়ার্ড, ৩। মো: মফিজ ঢালী(৩৫), পিতা- মৃত কাশেম ঢালী, মাতা- সেলিমা বেগম, সাং দাদপুর মধ্যকান্দি ০৬ নং ওয়ার্ড, ৪। রাজিব(২৯),পিতা- মৃত হারুন অর রশিদ, মাতা- জুলেখা বেগম, সাং রাজাপুর ০১ নং ওয়ার্ড, উলানিয়া ইউনিয়ন, সর্ব থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশালদের মেহেন্দিগঞ্জ থানাধীন দক্ষিন উলানিয়া ইউনিয়নের রাজাপুর সাকিনস্থ অবৈধ মাদক ব্যবসায়ী মো: মোস্তফা বেপারীর বসতবাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মেহেন্দিগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে বলে জানান মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনউদ্দিন ।