1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন ডাঃ কামাল উদ্দিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন ডাঃ কামাল উদ্দিন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

এস এম জহিরুল ইসলামঃ
মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে। এই নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তার পক্ষে প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার ফার্মগেটে অবস্থিত ইস্পাহানি চক্ষু হাসপাতালের ডাঃ মোঃ কামাল উদ্দিন। তিনি বেশ কয়েকদিন যাবৎ উপজেলার গাছুয়া ইউনিয়নের সৈয়দেরগাঁও গ্রামসহ আশপাশের এলাকায় আনারস প্রতীকের সমর্থনে প্রচার চালিয়ে যাচ্ছেন। তিনি সাধারণ জনগনের কাছে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর জীবন ও কর্ম সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি পুনরায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে একটি আধুনিক উপজেলা গড়ায় কাজ করবেন বলেও জনগনকে আশ্বস্ত করেন।
তিনি আরও বলেন আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু সাধারণ মানুষের বন্ধু। তিনি মানুষের বিপদে আপদে পাশে থাকেন। তাই তাকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। ডাঃ কামাল উদ্দিন রাত দিন নারী পুরুষদের দ্বারে দ্বারে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর জন্য ভোট ও দোয়া চাইছেন। তিনি আশাবাদী যে গাছুয়া ইউনিয়নের মানুষ আনারস প্রতীকে শতভাগ ভোট দিয়ে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুর পাশে থাকবে। ডাঃ কামাল উদ্দিন গাছুয়া ইউনিয়নবাসীর কাছে প্রত্যাশা করেন ২১ মে সারাদিন তারা আনারস প্রতীকে ভোট দিবেন এবং অন্যকে ভোট দিতে উৎসাহিত করবেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com