বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুলাদী উপজেলা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মুলাদী উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১নং সদস্য, মুলাদী উপজেলা সাবেক চেয়ারম্যান ও পৌর মেয়র, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার খান।
সভায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর র্যালি ও আনন্দ মিছিল আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মুলাদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আঃ রব খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন হাওলাদার, বরিশাল উত্তর জেলা উলামা দলের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা, বিএনপি নেতা মাস্টার আনসার উদ্দিন, পৌর বিএনপির ৬নং ওয়ার্ড সভাপতি শাজাহান বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাজ্জাক চৌকিদার, পৌর কৃষক দলের সভাপতি আলামিন রাড়ীসহ উপজেলা, পৌরসভা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।