১৯৯০ সালে ইরাক – কুয়েত উপ সাগর যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭২ হাজার বাংলাদেশী পাওয়া আদায় সহ ১০ দফা দাবীতে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৮ টায় জলিল বিড়ি ফাক্টোরী সংলগ্ম উপকূল সংবাদ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক এস এম বেলাল এর সন্ঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী আব্দুল মোতালেব। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বক্তারা বলেন, ইরাক কুয়েত উপসাগর যুদ্ধের সময় সরকার বাংলাদেশে ফেরত আসা প্রবাসীদের ১০০ ডলার সহ অনেক সুবিধা দেয়ার কথা থাকলেও তা দেন নি। এতে ফেরত আসা প্রবাসীরা বহু কষ্টে জীবন যাপন করছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, বর্তমান সাংগঠনিক সম্পাদক নুর উল্যা ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।