1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
১০০ শয্যার জনবল কাঠামোয় ২৫০ শয্যার সেবা, অন্তর্বিভাগে ভর্তি ২৪০ রোগী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডেঙ্গু প্রতিরোধে নানিয়ারচরে র‌্যালি ও আলোচনা সভা নলডাঙ্গা থানার নবাগত ওসি মনোয়ার জাহান এর সাথে নলডাঙ্গা থানা প্রেসক্লাবের মতবিনিময় সভা কক্সবাজারে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার পালেরচর মাছের বাজার পদ্মার ইলিশ নামে প্রতারণা অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘ ১৫ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচন শাহীন ভাইস চেয়ারম্যান, মিজানুর রহমান সেক্রেটারি কর্মদক্ষতা ও পেশাদারিত্ব দিয়ে নারী সাংবাদিকদের বর্তমান পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র-বিএনএসকে ‎সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সদস্যকে পিটিয়ে হত্যা ১০০ শয্যার জনবল কাঠামোয় ২৫০ শয্যার সেবা, অন্তর্বিভাগে ভর্তি ২৪০ রোগী ইরাক -কুয়েত প্রবাসী কল্যাণ ফোরামের ১০ দফা দাবিতে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, মা হারিয়ে দুই শিশুর কান্না

১০০ শয্যার জনবল কাঠামোয় ২৫০ শয্যার সেবা, অন্তর্বিভাগে ভর্তি ২৪০ রোগী

reporter মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি 
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

সীমাবদ্ধতা, জনবল সংকট ও নানা প্রতিকূলতার মধ্যেও রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় হাসপাতালের অন্তর্বিভাগে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪০ জনে হাসপাতালটির ইতিহাসে এটি অন্যতম সর্বোচ্চ রোগী ভর্তির সংখ্যা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বর্তমানে ২৫০ শয্যার সেবা কার্যক্রম পরিচালনা করছে রাঙামাটি জেনারেল হাসপাতাল। তবে হাসপাতালের জনবল কাঠামো এখনো ১০০ শয্যার। ফলে ১০০ শয্যার জনবল দিয়ে ২৫০ শয্যার সেবা পরিচালনা করতে গিয়ে প্রতিনিয়ত বাড়তি চাপ সামলাতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের।হাসপাতালে চিকিৎসা নিতে জেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থেকে প্রতিদিনই বিপুলসংখ্যক রোগী আসছেন। অন্তর্বিভাগে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সীমিত জনবল নিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। রোগীর চাপ, লোকবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যেও সেবার মান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।সংশ্লিষ্টদের মতে, অন্তর্বিভাগে রোগীর সংখ্যা ২৪০ জনে পৌঁছানো প্রমাণ করে রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য জেলার প্রধান এই সরকারি হাসপাতালটি চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখছে।তবে রোগীর ক্রমবর্ধমান চাপ সামলাতে দ্রুত হাসপাতালের জনবল কাঠামো ২৫০ শয্যায় উন্নীত করা জরুরি। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া গেলে রোগীদের আরও উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান জনবলের ওপর চাপও কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। মানুষের আস্থা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com