1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুলাদীতে আনারসের প্রচারনায় ঢাকার তরুন ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেন শিপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মুলাদীতে আনারসের প্রচারনায় ঢাকার তরুন ব্যবসায়ী মোঃ জাহিদ হোসেন শিপন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ

 এস এম জহিরুল ইসলামঃ
আগামী ২১ মে বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী উপজেলা আঃ লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। তাকে বিজয়ী করতে শুধু মুলাদীবাসী নয়, ইতিমধ্যে ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, সিলেটসহ দেশের সব এলাকা থেকে ভোটাররা ভোট দিতে আসতে শুরু করেছেন। তারা আনারস প্রতীকের বিজয়ের জন্য নিজ উদোগে প্রচার ও গণসংযোগ শুরু করেছেন। লক্ষনীয় বিষয় যে, ঢাকাস্থ মুলাদীবাসীর শত শত ভোটার এখন মুলাদীতে অবস্থান করে আনারসকে বিজয়ী করার জন্য কাজ করছে। তার মধ্যে তরুন ব্যবসায়ী ও চরকালেখান ইউনিয়নের কৃতি সন্তান মোঃ জাহিদ হোসেন শিপন অন্যতম। তিনি তার সফর সংগীদের নিয়ে আনারসকে বিজয়ী করতে দিনরাত প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একাধিক টিম করে তারা বাড়ী বাড়ী গিয়ে আনারসের প্রার্থীর নানা গুনের কথা ভোটারদেরকে বলছেন। আগামীতে পুনরায় নির্বাচিত হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি স্মার্ট মুলাদী গড়ার চেস্টা করবেন।
স্থানীয় ভোটাররাও আনারস প্রতীকে আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠুকে ভোট দেয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, মিঠু খানকে আমরা সব সময় কাছে পাই। আগামীতে তাকেই আমরা পুনরায় মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com