1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভয়ে কেন সাংবাদিক ! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

ভয়ে কেন সাংবাদিক !

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ মে, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

জামান ভূঁইয়া

কিরে ভাই সাংবাদিক
কেমন হলো ব্যপারটা ,
স্বৈরাচার করলে বিদায়
চলছে কেমন দেশটা ?

টিভি সেন্টারে হামলা করে
এ কেমন সমন্বয়ক ,
তারা নাকি দেশ চালাবেন
ব্যবহার কত ভয়ানক !

বৈষম্যের কথা বলে যারা
করলো আন্দোলন ,
তাদের কথা মেনে নেয়
দেশের জনগণ ।

রাষ্ট্র সংস্কার করবে তারা
মিথ্যা আশ্বাস দেয় ,
কলম সৈনিকদের অধিকার
কেড়ে তারা নেয় ।

বদলি এখন করছে শুধু
সংস্কারের নামে ,
বিশ্বাস ঘাতকতা করছে এখন
শহীদের রক্তের দামে ।

রক্তক্ষরণ শুরু হয়েছে
দেশের হৃদপীন্ডে ,
এ ঘটনায় জানাচ্ছে সবাই
মন থেকে নিন্দে ।

মুখে তোমার তালা কেন
হাতে কেন শিকল ,
দেশটা কিন্তু হয়ে যাচ্ছে
একেবারে বিকল ।

কলম সৈনিক দূর্বল কেন
বুঝি নাতো আজ ,
ভয়ভীতি দূরে রেখে
করতে হবে কাজ ।

দেশ রক্ষায় ধরো কলম
শক্ত করে হাত ,
আঁধার কেটে আসবে আলো
পোহাবে তবে রাত ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com