কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বাহাদুরপুর ইউনিয়নের ছোট্ট একটা অবহেলিত আড়কান্দি গ্রামের মেধাবী সন্তান
ড. মোঃ সোহেল রানা জাপানের সায়তামা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পিএইচডি ডিগ্রীর ডিফেন্স সম্পন্ন করেছে।
পারিবারিক, সামাজিক, এবং প্রাতিষ্ঠানিক বহু প্রতিকুলতা পেরিয়ে এই সাফল্য অর্জন করে সে প্রমান করেছে যে পরিশ্রম, মেধা, আর ধৈর্য্য মানুষকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌছে দেয়। বাঁধা নামক কোন বস্তু তাকে আটকিয়ে রাখতে পারে না।তার এই বিশাল অর্জন আসলে বাহাদুরপুর ইউনিয়নের অবহেলিত একটি ছোট্ট অজপাড়া গাঁ আড়কান্দির জন্য অনেক গর্বের। আশা করি ছোট্ট এই অজপাড়া গাঁ এর ছোট ছোট ঘরের মধ্য থেকে কোমলমতি শিশুরা ড. মোঃ সোহেল রানাকে অনুসরন করে আরো সাফল্য বয়ে নিয়ে আসবে। সেই সাথে, তাহার এই গবেষণা দেশের এবং দশের ব্যাপক স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ড. মোঃ সোহেল রানা বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসির পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে।
আড়কান্দিবাসির পক্ষ থেকে, ড. মোঃ সোহেল রানা, তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমরা সবাই তোমার সুস্থতা ও তোমার এ সাফল্যের পেছনে যারা বটবৃক্ষ হয়ে সাহস ও সহযোগিতা যুগিয়েছে উত্তরোত্তর সবার মঙ্গল কামনা করি।