ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এবং ট্রাস্টের সম্মানিত আজীবন সদস্য, জর্জিয়া প্রবাসী মোহাম্মদ নুর ভূঞা-এর আন্তরিক আয়োজনে সংগঠনের সকল আজীবন সদস্যদের নিয়ে ফেনীর বেস্ট ইন রেস্টুরেন্টে এক নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সম্মানিত উপদেষ্টা আজীবন সদস্য এস এম হুমায়ুন পাটোয়ারী, ও প্রস্তাবিত সভাপতি আনোয়ার হোসেন রতন; সিনিয়র সহ-সভাপতি ইউছুপ আলী, সহ-সভাপতি আব্দুল মান্নান, আব্দুল মোতালেব (দাদা শাহীন), সৈয়দ সেলিম রেজা; এ. কিউ. খোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক সাইফুল ইসলাম দোলন, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, আজীবন সদস্য ও দপ্তর সম্পাদক আবু জাফর হিমেল, আজীবন সদস্য ও সহ-দপ্তর সম্পাদক কাজী ফখরুল ইসলাম রিপন, আজীবন সদস্য ও প্রবাসী কল্যাণ সম্পাদক দিদার ভূঞা, আজীবন সদস্য সানাউল হক আসিফ, এমদাদ উল্যাহ হুজুর, সহিদ উল্যাহ, সাংবাদিক মহি উদ্দিন এবং রাজু ভূঁইয়া।
আলোচনা সভায় ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের ভবিষ্যৎ কার্যক্রম, সংগঠনের উন্নয়ন এবং প্রবাসী ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করা হয়। পরবর্তীতে উপস্থিত সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নৈশভোজে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এই সুন্দর ও আন্তরিক আয়োজনের জন্য জর্জিয়া প্রবাসী এবং ট্রাস্টের সম্মানিত আজীবন সদস্য মোহাম্মদ নুর ভূঞা-কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও তিনি একই আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের পাশে থাকবেন: এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।