1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‘পুলিশ-ডিবিও ফিরে গেছে, তোরা সাহস কোথায় পেলি নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের আড়ালে পাহাড় কাটা, ঝুঁকিতে অর্ধশত পরিবার লক্ষ্মীপুরে জুয়া আর মাদক ব্যবসা রমরমা মাতারবাড়ীকে বিদ্যুৎ-জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর চকরিয়া থানা পুলিশের তৎপরতায় ৩০ মিনিটে হারানো মোবাইল উদ্ধার সদরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবার পেল জেলা পরিষদের খাদ্য সহায়তা পড়াশোনার ফাঁকে মানবিক উদ্যোগ আসিফের দলির ৯ দিন পেরোলেও ‘জানেন না’ সিডিএ কর্মকর্তা

ভেজাল দুধ তৈরির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা; শাস্তির মাত্রা নিয়ে জনমনে প্রশ্ন

reporter ওমর ফারুক, ভাঙ্গুড়া (পাবনা)
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৩:০৬ অপরাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কমোল হোসেনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত মো. কমোল হোসেন মাইনুল হোসেনের ছেলে। তাঁর বাড়ি উপজেলার সাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে।শুক্রবার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চাটমোহর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।অভিযান চলাকালে ভেজাল দুধ তৈরির কাজে ব্যবহৃত কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল, ব্লেন্ডার মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।অভিযান শেষে উপস্থিত সাংবাদিকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে শাস্তির পরিমাণ ও আইনি ভিত্তি সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে তিনি কোনো বক্তব্য দেননি বলে উপস্থিত সাংবাদিকদের দাবি।

এদিকে, শাস্তির পরিমাণ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির মতে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়ানোর সাহস না পায়।

এ বিষয়ে প্রশাসনের আনুষ্ঠানিক ব্যাখ্যা না থাকায় জনমনে প্রশ্ন উঠেছে—অভিযানে ভেজাল দুধ তৈরিরভ উপকরণ জব্দ হওয়ার পরও কেন এ মামলায় এই মাত্রার শাস্তি দেওয়া হলো এবং কোন আইনের কোন ধারার ভিত্তিতে এ দণ্ড নির্ধারণ করা হয়েছে জন মনে প্রশ্ন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com