1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়ে। সরকারি নথিতে ওভাররাইটিং: রংপুর রেজিস্ট্রি অফিসে প্রশ্নের মুখে রেকর্ড নিরাপত্তা চকরিয়ার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ১১ ছাত্রনেতাকে স্মরণ করলেন হুমায়রা তাসনীম মুন বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে শিক্ষার কোনো বয়স নেই–ইচ্ছাশক্তিই মানুষের সবচেয়ে বড় শক্তি। আশুলিয়ায় মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ির সাফল্য, স্বস্তিতে এলাকাবাসী জামালপুরে জেলা লিগ্যাল এইড কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন। সচিব খায়রুল কবির মেননকে মুলাদী সমিতির সংবর্ধনা কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন’অলিউল সভাপতি, নুরুজ্জামান সম্পাদক,শিমুল সাংগঠনিক ও মীর জাহাঙ্গীর সমাজ কল্যাণ সম্পাদক।

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসকের ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন।

reporter জাহাঙ্গীর আলম
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে জেলার সরকারি ট্রেজারির ভেরিফিকেশন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ট্রেজারিতে সংরক্ষিত নগদ অর্থ, মূল্যবান সামগ্রী, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বিভিন্ন রেজিস্টার সরকারি বিধি-বিধান অনুযায়ী যাচাই-বাছাই করা হয়।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ট্রেজারির নিরাপত্তা ব্যবস্থা, হিসাব সংরক্ষণ পদ্ধতি এবং সরকারি আর্থিক সম্পদ ব্যবস্থাপনার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি অর্থ ও মূল্যবান সম্পদ সংরক্ষণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, স্বচ্ছতা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, সরকারি সম্পদ সুরক্ষা ও আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের ভেরিফিকেশন সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com