বরিশাল জেলার মুলাদী উপজেলার কৃতিসন্তান খায়রুল কবির মেনন সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছেন মুলাদী উপজেলা সমিতি ঢাকা। গত সোমবার ২৯ জুন রমনা চাইনিজ রেস্তোরায় সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুলাদী উপজেলা সমিতি ঢাকার উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, আব্দুস সালাম ফরাজী, মোঃ নজরুল ইসলাম আজাদ, কাজী ইকবাল হোসেন চৌধুরী, মোঃ শওকত আলী, অধ্যক্ষ ওমর ফারুক, মিজানুর রহমান বাচ্চু, এস এম আলমগীর হোসেন, মাস্টার কবির উদ্দিন, মোঃ জাহিদ হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোশাররফ হোসেন ঢালী, মোঃ ফজলুল হক মনি, এস এম জহিরুল ইসলাম, এডভোকেট এনামুল হক বিপ্লব, শামীম সিকদার, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সচিব খায়রুল কবির মেনন মুলাদী উপজেলার চরকালেকা ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার পিতা শুক্কুর আহমেদ সরদার ছিলেন চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। খায়রুল কবির মেনন বর্তমানে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্বরত আছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের সদস্য। তার বড়ভাই গোলাম কবির খোকন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও ছোট বোন নাসরিন আক্তার চরআলিনাবাদ এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।