1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়ার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ১১ ছাত্রনেতাকে স্মরণ করলেন হুমায়রা তাসনীম মুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতের, শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ কক্সবাজারে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ বেলকুচির আজুগড়াতে পথচারীর উপর অতর্কিত  হামলা ৫ বার মারাত্মক আহত ৫জন আটক ১ নাওডোবা পদ্মা সেতু খান মার্কেট এলাকায় প্রেমিকার জন্য বিষ পান করে আত্মহত্যা। ডিমলা-ডালিয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ ইউএনওর বাঘার নতুনপাড়ার গর্ব সাদিয়া আফরিন, ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জুলাই আন্দোলনের স্মৃতিচারণ: কুমিল্লায় নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরলেন ছাত্রদল নেতা রায়হান উদ্দিন নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়ে। সরকারি নথিতে ওভাররাইটিং: রংপুর রেজিস্ট্রি অফিসে প্রশ্নের মুখে রেকর্ড নিরাপত্তা

চকরিয়ার জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ১১ ছাত্রনেতাকে স্মরণ করলেন হুমায়রা তাসনীম মুন

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়ায় সংঘটিত আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারী ১১ জন ছাত্রনেতার ভূমিকা স্মরণ করেছেন আন্দোলনের অন্যতম সংগঠক হুমায়রা তাসনীম মুন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কখনো কোনো ব্যক্তি বা একক সংগঠনের আন্দোলন ছিল না; এটি ছিল বিভিন্ন ছাত্রসংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং জনসাধারণের সম্মিলিত অংশগ্রহণে গড়ে ওঠা একটি ঐতিহাসিক গণআন্দোলন।

মঙ্গলবার (১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্মৃতিচারণমূলক বক্তব্যে হুমায়রা তাসনীম মুন বলেন, চকরিয়ার আন্দোলন-সংগ্রামে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এসব তরুণ ছাত্রনেতা নিজেদের সহপাঠী, রাজনৈতিক সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষকে রাজপথে নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নানা প্রতিকূলতা, ভয়ভীতি ও চাপের মধ্যেও তারা আন্দোলনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করেন।

তিনি আরও বলেন, আন্দোলনের সময় বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেন। তাদের সমন্বিত প্রচেষ্টা আন্দোলনকে বেগবান করতে সহায়তা করে এবং গণআন্দোলনের শক্তিকে আরও সুসংগঠিত করে তোলে।

হুমায়রা তাসনীম মুনের দেওয়া তথ্যমতে, আন্দোলনে নেতৃত্বদানকারী ১১ জনের মধ্যে তিনি নিজেও ছিলেন। অন্যরা হলেন— ইব্রাহিম ফারুক ছিদ্দিকী, সায়েদ হাসান, মোবারক হোসেন জিহান, শামসুল আলম সাঈদী, সাইমুল হাসান জামশেদ, শাহাদাত নাদিম অভি, মোহাম্মদ ইয়ামিন, তৌহিদুল ইসলাম জাহেদ, সাঈদুল ইসলাম এবং জিয়াউর রহমান।

স্থানীয়রা জানান, প্রথম সারির এসব ছাত্রনেতার পাশাপাশি দ্বিতীয় সারির অসংখ্য কর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে মাঠপর্যায়ে কাজ করা অনেক কর্মীর অবদান এখনো যথাযথভাবে আলোচিত হয়নি।

তাদের মতে, চকরিয়ার গণআন্দোলনের ইতিহাসে এসব তরুণ নেতৃত্বের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হয়ে থাকবে। একই সঙ্গে আন্দোলনের নেপথ্যে থাকা অসংখ্য কর্মী ও সাধারণ মানুষের ত্যাগও ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, জুলাই গণঅভ্যুত্থানে চকরিয়ার ছাত্রসমাজ ও সাধারণ মানুষের অংশগ্রহণ এ অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com