1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নদীতে গোসল করতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির শিক্ষার্থী রিফাতের, শিক্ষকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ কক্সবাজারে নারী ও কন্যাশিশু সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ বেলকুচির আজুগড়াতে পথচারীর উপর অতর্কিত  হামলা ৫ বার মারাত্মক আহত ৫জন আটক ১ নাওডোবা পদ্মা সেতু খান মার্কেট এলাকায় প্রেমিকার জন্য বিষ পান করে আত্মহত্যা। ডিমলা-ডালিয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগে, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ ইউএনওর বাঘার নতুনপাড়ার গর্ব সাদিয়া আফরিন, ৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জুলাই আন্দোলনের স্মৃতিচারণ: কুমিল্লায় নেতৃত্বের অভিজ্ঞতা তুলে ধরলেন ছাত্রদল নেতা রায়হান উদ্দিন নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত। হালুয়াঘাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়ে। সরকারি নথিতে ওভাররাইটিং: রংপুর রেজিস্ট্রি অফিসে প্রশ্নের মুখে রেকর্ড নিরাপত্তা

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাই নিহত, ছোট ভাই হাসপাতালে

reporter মোঃ আফজাল তজুমদ্দিন
calendar প্রকাশিত: ১ জুলাই, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভাই মোশাররফ হোসেন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার টগবী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দালালপুর গ্রামের পণ্ডিত বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। আহত মোশাররফ হোসেন বিদেশফেরত; সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন।

স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির সামনের বাগানে একটি সুপারি গাছ কাটছিলেন দুই ভাই। এ সময় গাছটি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক কেবলের সংস্পর্শে এলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক লামিয়া বিনতে হোসাইন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com