1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজবাড়ীতে মাদক মামলার সাবেক ইউপি সদস্য অহেদ খান ও তার স্ত্রী গ্রেফতার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে মুখোমুখি সংঘর্ষ ভোলাকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে মাইন উদ্দিন মোল্লা ভুট্টো‌  ময়মনসিংহে ঘুষ কেলেঙ্কারিতে সম্পৃক্ত জেলা অফিস-বদলী হলো উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাড়াশে এক রাতেই নিঃস্ব কৃষক, ৮ টি গরু চুরিতে দিশেহারা কৃষক কুলিয়ারচরে বীর কাশিমনগর ফেদাউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা টেকনাফে র‌্যাবের অভিযানে প্রায় সাত কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা জব্দ জিয়ার সততা-দেশপ্রেমের কারণেই মানুষ বারবার বিএনপিকে ভোট দেয়: হাফিজ উদ্দিন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাকশ্রমিককে মারধরের অভিযোগ টাইব্রেকারে মেলান্দহকে হারিয়ে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপে চ্যাম্পিয়ন সরিষাবাড়ী

ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ

reporter মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমাকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ব্যাঙছড়ি মুসলিম পাড়ায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় মুসলিম পাড়া মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

এ সময় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যাঙছড়ি মুসলিম পাড়ার মসজিদের সার্বিক অবস্থা, বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজখবর নেন।

মসজিদ কমিটির সভাপতি মো. সাত্তার ও মোহাম্মদ নেজাম উদ্দিনসহ স্থানীয়রা মসজিদটির বিভিন্ন সমস্যা জেলা পরিষদ সদস্যের কাছে তুলে ধরেন। তারা জানান, ব্যাঙছড়ি মুসলিম পাড়ার মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের মাধ্যমে মসজিদের কার্যক্রম চালিয়ে নেওয়া হলেও বর্তমানে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। ফলে মুসল্লিদের নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে।

এলাকাবাসী বলেন, পুরোনো মসজিদটি বর্তমানে সংস্কারের পাশাপাশি একটি উন্নত ও আধুনিক মসজিদ নির্মাণ করা প্রয়োজন। এ জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা ও বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।

মসজিদ কমিটির সভাপতি বলেন, “মসজিদটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে। বর্তমানে মসজিদের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে। তাই মুসলিম পাড়ার মানুষের ধর্মীয় প্রয়োজন বিবেচনা করে জেলা পরিষদের মাধ্যমে একটি উন্নত মানের নতুন মসজিদ নির্মাণে আমরা সহযোগিতা চাই।”

এ সময় জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মসজিদসহ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি স্থানীয়দের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন।

সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com