1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পটুয়াখালী সদর হাসপাতালে ছারপোকার উৎপাতের অভিযোগ, অতিষ্ঠ রোগী ও স্বজনরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একটি ছাত্রের মৃত্যু ঘোষণা করে, আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা জৈন্তাপুর সীমান্তে চোরাচালান বাণিজ্য: ওসি-দারোগাদের বিরুদ্ধে লাখ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ! ভেড়ামারার কৃতিসন্তান জাপানের সায়তামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রীর ডিফেন্স সম্পন্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ট্রেজারারের দায়িত্ব গ্রহণ দিনাজপুরের বিরলে আসামীসহ ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল, ট্যাপেন্টাডল ও দেশি মদ আটক ৫ আগস্টের বিজয় র‌্যালি সফল করতে পটিয়ায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা আমার বাবা নিরপরাধ, হত্যাকারীদের বিচার চাই কাজিরহাট নতুন খাসেরহাট ব্যবসায়ী মোতালেব সবাইকে অশ্রু ঝরিয়ে চির বিদায় ফেনী প্রবাসী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আজীন সদস্যদের নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত

বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

reporter মোঃ সোহেল রানা
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ণ

একটি গাছ শুধু ছায়াই দেয় না, দেয় নির্মল বাতাস, সবুজে মোড়া ভবিষ্যতের প্রতিশ্রুতি। সেই প্রত্যয়ে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুশতারীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ওসি মাছুমা মুশতারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমেও নিয়মিত অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বোয়ালিয়া মডেল থানার এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com