1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে ৯ মাইল মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ই-মেইলে তথ্য চাইতেই ৩৪ হাজার ২০০ টাকার বিল, কী বলছে আইন? ৫৩ দিন পর উদ্ধার পুলিশ কনস্টেবলের কিশোরী কন্যা গাজীপুরে আসন্ন এইচএসসি-সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ‘অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের’ বিরুদ্ধে পুলিশি তদন্ত ও মামলা শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নালিতাবাড়ী থানার আশরাফুজ্জামান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মুকসুদপুরে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা ও পৌরসভা শাখার যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সামাজিক বৃক্ষরোপণ কার্যক্রম রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ফুলবাড়ীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন প্রতিরোধে যুবদলের মোটরসাইকেল র‌্যালি পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী

বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে ৯ মাইল মানববন্ধন

reporter শফিক, বগুড়া
calendar প্রকাশিত: ২২ জুন, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে এবং মাননীয় সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর প্রস্তাবিত স্থানে বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবিতে বগুড়ায় ৯ মাইল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বগুড়া জেলার শাজাহানপুর, শেরপুর, ধুনট, নন্দীগ্রামসহ বিভিন্ন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বগুড়া অঞ্চলের উচ্চশিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দ্রুত বগুড়া নয় মাইল জামালপুর নামক স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন।

সর্ব দিক বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন। সকলে ,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানেই বিশ্ববিদ্যালয় নির্মাণের জোর দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার আরও বেশি সুযোগ পাবে এবং এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানেই বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন। মানববন্ধন শেষে দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com