1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বিসিআরসির ফল উৎসব অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সৈয়দপুরে গ্রামীণ রাস্তার কাজ উদ্বোধন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিলকিস ইসলাম বিরলে ৫০ গ্রাম গাঁজাসহ শরিফুল ইসলাম নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ জনদুর্ভোগের কেন্দ্রবিন্দু গুরকচি বাজার: যাত্রী ছাউনি দখলমুক্ত করার দাবি জোরালো অবৈধভাবে বালু উত্তোলনে “স্কুল ও সরকারি রাস্তাঘাট” ধ্বংসের দ্বারপ্রান্তে গাজীপুরে শুরু হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পাহাড়ি মাটিতে আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের ঘিওরে জমি দখলে সহায়তার অভিযোগ: এসি ল্যান্ডের অপসারণ দাবিতে মানববন্ধন এসো আলোর সন্ধানে যুব সংগঠনের সিলেট বিভাগীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা ও ঈদ পূর্ণমিলনী  মুলাদী উপজেলা সুজন সভাপতি হুমায়ুন কবির খান -এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল ‎আশুলিয়ায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগ ‎

বিসিআরসির ফল উৎসব অনুষ্ঠিত

reporter আজিজুন নাহার
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ

গত বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)র ফল উৎসব অনুষ্ঠিত হয় | সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী আশরাফ আখন্দ |

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম | তিনি বলেন, পরিবেশ রক্ষায় সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে | তবে সরকারের একার পক্ষে রক্ষা করা সম্ভব নয় | সকল মানুষকে নিজ প্রয়োজনে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে | তিনি আরো বলেন, প্রত্যেক মানুষের অন্ততপক্ষে দুটি করে বৃক্ষরোপণ করা উচিত |

উদ্বোধক ছিলেন দেশ বরেণ্য শিক্ষাবিদ একুশে ও স্বাধীনতা পদক প্রাপ্ত এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া তিনি বলেন, পরিবেশ রক্ষায় কি কি করণীয় তা আমাদেরকে ভালোমতো বুঝতে হবে এবং আমাদেরকে সেই কার্যক্রম চালিয়ে যেতে হবে | শেখা ও জানার শেষ নেই তাই সকলকে পরিবেশ রক্ষায় জ্ঞান লাভ করে কাজ করতে হবে |

প্রধান আলোচক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিব |

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত ইমপ্রেস গ্রুপের ভাইস চেয়ারম্যান মুকিদ মজুমদার বাবু, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদদৌললা চৌধুরী,পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ সুপার মো: নাঈমুল হক,বাংলাদেশ নিউজ এডিটরস গিল্ডের সভাপতি বাদল চৌধুরী,ই- ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম |

বক্তব্যের পর প্রধান অতিথি পরিবেশ বিষয়ক কয়েকটি সংগঠনের ব্যক্তিবর্গকে বৃক্ষ ও সম্মাননা স্মারক তুলে দেন |অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ |এসময় বিসিআরসি যুগ্ম সম্পাদক মেহেরুন আশরাফসহ বিভিন্ন সাংবাদিক ও পরিবেশ বিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন | পরিশেষে ফরমালিন মুক্ত দেশীয় ফল পরিবেশন করা হয় |

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com