1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
বিশ্বম্ভরপুরের পূর্বকাপনা গ্রামে তিনটি পরিবারের বসতবাড়ি,দোকানপাঠে র্দুবৃত্তদের হামলাও লুটপাঠের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বম্ভরপুরের পূর্বকাপনা গ্রামে তিনটি পরিবারের বসতবাড়ি,দোকানপাঠে র্দুবৃত্তদের হামলাও লুটপাঠের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪, ৫:২০ অপরাহ্ণ

সুুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের পূর্বকাপনা গ্রামে নিরীহ আব্দুল কাদিরসহ তিনটি পরিবারের বসতবাড়ি ও দোকানপাঠে দলবদ্ধভাবে দুইশতাধিক র্দুবৃত্তদের হামলা, ভাংচুর ও লুটপাঠের ঘটনায় দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় ভূক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে পূর্বকাপনা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারীপূরুষ অংশগ্রহন করেন। মাানববন্ধনে ভূক্তভোগীরা কান্নাজড়িক কণ্ঠে জানান, তারা আওয়ামীলীগের কর্মী হওয়ার কারণে গত ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের ফলে রাত ৮টা ও রাত ১২ টায় দু”দফা একই গ্রামের বেশ কিছু র্দুবৃত্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে তাদের বাড়িঘর ও দোকানপাঠে হামলা,ভাংচুর করে নারীদেরকে ও শারীরিকভাবে লাঞ্চিত করে আব্দুল কাদিরের বাড়ি হতে ৩ ভরি স্বর্ণালংকার,ব্যবসার নগদ ৭ লাখ টাকা এবং বসতঘরের আরো ৩ লাখ টাকার আসবাবপত্র ধবংস ও লুটপাঠ করে নিয়ে যায়।

এছাড়াও দক্ষিন কাপনা গ্রামের আনোয়ার হোসেন সবুজ ও সাইফুল ইসলাম এই দুইটি পরিবারের বসতবাড়ি ও দোকানপাঠে পৃথকভাবে ব্যাপক ভাংচুর চালায়। এ সময় হামলাকারীরা আনোয়ার হোসেন সবুজের ঘর থেকে দেড়ভরি স্বর্ণালংকার,নগদ ৫ লাখ টাকা এবং ১০ লাখ টাকার মালামাল তছনছ করে লুট করে নিয়ে যায় এবং সাইফুল ইসলামের বাড়িতে ভাংচুর করে দেড়ভরি স্বর্ণালংকার,৮ বস্তা ধান, নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। হামলার শিকার এই তিনটি পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান। তারা হামলাকারীদের নাম ঠিকানা জানার পরও ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এই হামলার ঘটনার সাথে কোন শিক্ষার্থী জড়িত নয় বলে ভূক্তভোগীরা জানান।

তবে এই হামলার ঘটনার সাথে কে বা কারা জড়িত আছেন অবিলম্বে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন বিষয়টি তদন্ত করলে হামলাকারীর নাম ঠিকানা পেয়ে যাবেন এবং দ্রুুত গ্রেফতার করে তাদেরকে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান। ক্ষতিগ্রস্থ মোঃ আব্দুল কাদির পূর্বকাপনা গ্রামের মোঃ আব্দুল হামিদের ছেলে এবং আনোয়ার হোসেন সবুজ দক্ষিণ কাপনা গ্রামের মৃত তৈয়বুরের ছেলে এবং একই গ্রামের মৃত মুক্তার হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম।

মানববন্ধনে এ সময় বক্তব্যে রাখেন ভূক্তভোগী মোঃ আব্দুল কাদির,তার মাতা আম্বিয়া খাতুন,ইদ্রিছ আলী,মোঃ হেলাল উদ্দিন,মোঃ আনোয়ার হোসেন সবুজ,মোঃ সাইফুল ইসলাম,হেলাল উদ্দিন,মোঃ ফয়জুর রহমান,মানিক মিয়া,শাহ আলম,মোঃ হারুণ মিয়া ও মোঃ নুর ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com