1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ১২ ড্রেজার ধ্বংস, স্টিলবডি ডুবিয়ে দেওয়া, জরিমানা ৫০ হাজার! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
যাত্রাবাড়ী থানার অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলন: অন্যত্র অভিযান, বালির হাওরে’ নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লা মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাসের ভাতিজিকে আছাড়, আটক ইমন ‎পেট্রল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, হতাশ বাইকাররা সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক মানিকগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ১২ ড্রেজার ধ্বংস, স্টিলবডি ডুবিয়ে দেওয়া, জরিমানা ৫০ হাজার! কাশিয়ানী আর্মি ক্যাম্পের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ১২ ড্রেজার ধ্বংস, স্টিলবডি ডুবিয়ে দেওয়া, জরিমানা ৫০ হাজার!

reporter এ কে আজাদ
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় বালুভর্তি একটি স্টিলবডি ডুবিয়ে দেওয়া হয়েছে। অভিযানে চারজনকে আটক করা হয় এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনরতল বাজার ও গোরাগ্রাম সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে বালুভর্তি একটি স্টিলবডি ডুবিয়ে দেওয়া হয়। এ সময় চারজনকে আটক করা হয়। পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com