1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
যাত্রাবাড়ী থানার অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলন: অন্যত্র অভিযান, বালির হাওরে’ নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লা মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাসের ভাতিজিকে আছাড়, আটক ইমন ‎পেট্রল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, হতাশ বাইকাররা সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক মানিকগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ১২ ড্রেজার ধ্বংস, স্টিলবডি ডুবিয়ে দেওয়া, জরিমানা ৫০ হাজার! কাশিয়ানী আর্মি ক্যাম্পের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

reporter মোঃ জহির হোসেন, কুমিল্লা 
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। আটক করা শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবির) অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, অভিযানের সময় সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি আটক করা হয়। আটককৃত শাড়িগুলোর আনুমানিক মূল্য ৭৪ লাখ ২০ হাজার টাকা।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com