1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কাশিয়ানী আর্মি ক্যাম্পের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
যাত্রাবাড়ী থানার অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার গোয়াইনঘাটে অবৈধ বালু-পাথর উত্তোলন: অন্যত্র অভিযান, বালির হাওরে’ নীরবতা নিয়ে প্রশ্ন কুমিল্লা মাকে কুপিয়ে হত্যার পর ৮ মাসের ভাতিজিকে আছাড়, আটক ইমন ‎পেট্রল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি, হতাশ বাইকাররা সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) সীমান্তে বিজিবির বড় অভিযান, ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক মানিকগঞ্জে জামাইয়ের হাতে শ্বশুর খুন গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: ১২ ড্রেজার ধ্বংস, স্টিলবডি ডুবিয়ে দেওয়া, জরিমানা ৫০ হাজার! কাশিয়ানী আর্মি ক্যাম্পের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক

কাশিয়ানী আর্মি ক্যাম্পের সামনে থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

reporter রাকিব শেখ, কাশিয়ানী প্রতিনিধি:
calendar প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রেলওয়ে স্টেশন ও আর্মি ক্যাম্পের সামনে থেকে মনির হোসেন (২৫) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে কাশিয়ানী রেলওয়ে স্টেশনের সাবেক আর্মি ক্যাম্পের সামনের বিশ্রামাগার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মনির হোসেন কাশিয়ানী মধ্যপাড়া এলাকার রুখমান মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি পরিবারের বরাত দিয়ে জানান, পারিবারিক কলহের জেরে রোববার রাত ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যান মনির। পরে ভোরে স্টেশনে কর্মরত কর্মচারীরা বিশ্রামাগারের ছাউনির সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com