1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ভোলাকোট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান শাহাদাত হোসেন পাটোয়ারী খুলনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও পরিস্কার – পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত মুলাদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেপ্তার রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন । স্বপ্নীল চৌধুরী জাবেদ

বিজয়নগর মডেল প্রেসক্লাবের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক টিপু

reporter জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাংবাদিকদের সংগঠন ‘বিজয়নগর মডেল প্রেসক্লাব’-এর ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় আগামী দুই বছরের জন্য সাত সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মাইনুদ্দিন রুবেলকে সভাপতি এবং দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি এস.এম. জহিরুল আলম চৌধুরী টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি আশীষ সাহা সহ-সভাপতি, দৈনিক কালবেলার প্রতিনিধি মোস্তাকিম আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জনতার প্রতিনিধি মো. কেফাইতুল ভূঞা সাংগঠনিক সম্পাদক, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি মো. বায়জিদ মিয়া কোষাধ্যক্ষ এবং প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি মাহমুদ হাসান সুমন কার্যকরী সদস্য হয়েছেন।

নবগঠিত কমিটি বিজয়নগরের সাংবাদিকদের পেশাগত ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয় গণমাধ্যমে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক এস.এম. জহিরুল আলম চৌধুরী টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com