1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জন গ্রেপ্তার

reporter মাসুদ রানা, ঠাকুরগাঁও সদর প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে ভূল্লী উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী হাটপাড়া জামে মসজিদের সামনে কাঁচা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভূল্লী উপজেলার কুমারপুর (বসিরপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে রবিউল ইসলাম (২৬) এবং কচুবাড়ী বাজার এলাকার মফিজ উদ্দিনের ছেলে শামসুল আরফিন (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশের একটি দল কচুবাড়ী হাটপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের হেফাজত থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর দিকনির্দেশনায় মাদকদ্রব্যের কেনাবেচা ও সেবন রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদুল ইসলাম রাশেদ। তাঁর সঙ্গে ছিলেন এসআই সজিব হাসান, এসআই আবু সাঈদ ও এএসআই শাহিন মন্ডল।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com