1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন । স্বপ্নীল চৌধুরী জাবেদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রামগঞ্জে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন । স্বপ্নীল চৌধুরী জাবেদ

reporter রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৯ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হানুবাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতি শাহাদাত হোসেন সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু সমাজ গঠন এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আখতারুজ্জামান মেহেদী ও উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম ডিহিদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল মিয়া ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন, প্রধান শিক্ষিকা রাহেনা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com