1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ ও র‍্যালি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা ও তার সহযোগী তাপস অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে তারেক হোসাইনের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ ও র‍্যালি নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে২ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শাহজাদপুরে জমে উঠেছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬ ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ ও র‍্যালি

– সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে উচ্ছ্বসিত ফরিদগঞ্জবাসী

reporter মনির হোসেন
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন। এ সময় ফরিদগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে রাজপথ ছিল সরব।

পরে আয়োজিত সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। তারা দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ তাঁর বক্তব্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন ফরিদগঞ্জে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সমাবেশ ও র‍্যালিকে ঘিরে ফরিদগঞ্জবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ছিল প্রাণচাঞ্চল্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com