1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা ও তার সহযোগী তাপস অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে তারেক হোসাইনের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ ও র‍্যালি নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে২ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শাহজাদপুরে জমে উঠেছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬ ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা

দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

reporter আলামিন হক বিজয়,দুর্গাপুর, রাজশাহী
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ

রাজশাহী-৫ সংসদীয় আসনের দুর্গাপুর উপজেলা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। সর্বশেষ ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬ টি আসনের ১০ উপজেলার মধ্যে বিএনপি সর্বোচ্চ ভোট পেয়েছে এই উপজেলায়। বিপুল ভোটে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
গত ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে, হাজার হাজার নেতাকর্মী নিয়ে, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনন্দ র‍্যালি শেষে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম মন্ডল।
হাসান ফারুক ইমাম (সুমন), সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি, ৪ বারের সাবেক সফল চেয়ারম্যান, মাড়িয়া ইউনিয়ন। তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে প্রায় প্রতিটি ইউনিয়ন ও এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী প্রচারণায় থাকায় সঠিক ও গ্রহণযোগ্য একক প্রার্থী ঠিক করা দলটির জন্য একটি বড় সাংগঠনিক চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।”
মোঃ গোলাম সাকলায়েন, সাবেক সভাপতি, উপজেলা বিএনপির, সাবেক ইউপি চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউপি। তিনি বলেন, “বিএনপি একটি বড় দল হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক নেতার সংখ্যা বেশি থাকে। তাই স্থানীয় পর্যায়ে বসে আলোচনার মাধ্যমে এবং দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা মেনে প্রার্থী চূড়ান্ত করা হবে।”
মোঃ সাইদুর রহমান মন্টু, সদস্য, জেলা বিএনপি, ২ বারের সাবেক মেয়র ও সাবেক সভাপতি, উপজেলা বিএনপি। তিনি বলেন, “দলের নীতি অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে (সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ইত্যাদি) একাধিক প্রার্থী না রেখে প্রতিটি পদে মাত্র একজন করে একক প্রার্থী রাখার নির্দেশনা রয়েছে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের এক ক্রান্তিলগ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদ দলটির মূল আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ আপসহীন সংগ্রামের কথা স্মরণ করছি। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে আইনের শাসন, ন্যায়বিচার, জবাবদিহিমূলক এবং জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার ওপর জোর দিচ্ছেন বিএনপি সরকার। জনগণের মৌলিক অধিকার হরণের অপচেষ্টা রোধে দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্থানীয় নির্বাচনে একক প্রার্থী বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি।”
সকল নেতার বক্তব্যে দলটির হাইকমান্ডের নির্দেশে একক প্রার্থীর বিষয়টি অধিক গুরুত্ব পায়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে সভা প্রাণবন্ত করে তোলে। বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com