1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে২ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা ও তার সহযোগী তাপস অস্ত্রসহ গ্রেপ্তার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরভদ্রাসনে তারেক হোসাইনের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে বিশাল সমাবেশ ও র‍্যালি নলডাঙ্গায় সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধনে- হুইপ দুলু দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে২ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত কুলিয়ারচরে বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমান্ডারের পরিবারের পাশে প্রতিমন্ত্রী শরীফুল আলম দুর্গাপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন শাহজাদপুরে জমে উঠেছে তিন দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা ২০২৬ ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা

দৌলতপুরে অবৈধ ড্রেজারবিরোধী অভিযানে২ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

reporter মোঃ আব্দুস সালাম
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়েনপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার জিয়নপুর ইউনিয়নের কালিগঙ্গা নদীটিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জিয়েনপুর ইউনিয়নের আবুডাঙ্গা এলাকায় কালিগঙ্গা নদী থেকে একদল অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

অভিযানকালে বালু উত্তোলনের হাতেনাতে প্রমাণ মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি পৃথক মামলায় শরিফুল ইসলাম ও আমজাদ হোসেন তাঁদের ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

​অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “কালিগঙ্গা নদীর নাব্য রক্ষা, তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি নদীভাঙন থেকে বাঁচাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু লোক নিয়ম ভেঙে পরিবেশ ও জনপদের ক্ষতি করে বালু তুলছিল। আজ হাতেনাতে ধরে তাঁদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষ ও নদীর সুরক্ষায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান এবং নদী রক্ষায় নিয়মিত নজরদারি ও এ ধরনের অভিযান জারি রাখার দাবি জানান

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com