1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডাঃ সাইয়েদুর রহমান বরিশালের সিভিল সার্জন হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা ৯ম পে-স্কেল: জাতি কী এবার ঘুষের অভিশাপ থেকে মুক্তি পাবে? বাক প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা নিয়ে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে দু’দফা সংঘর্ষ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির সঙ্গে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দারুস সালাম শাখা বিএনপি’র উদ্দ্যেগে ‘বিনামূল্যে মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত আশুলিয়ায় পাথালিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ দক্ষিণ আইচায় করাত কলের তিনটি  ট্রান্সফরমার চুরি

পটুয়াখালীতে দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম, প্রশাসনের সহায়তায় চলছে চিকিৎসা

reporter মোঃমহিউদ্দিন সোহাগ 
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ

বিভিন্ন সংবাদমাধ্যমে নিউজ প্রকাশের পর দীর্ঘ ১৫ বছর ঘরবন্দী থাকা সেই সালেহা বেগমকে অবশেষে জরাজীর্ণ বসতঘর থেকে বের করা হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় চিকিৎসার জন্য তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে বারোটায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকার ঝুঁকিপূর্ণ ওই ঘর থেকে তাকে বের করে আনেন তার ছেলে জিয়াউর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম। স্বামী আবুল কালামের মৃত্যুর পর গত দেড় দশক জরাজীর্ণ ওই ঘরে জীবন কাটিয়েছেন তিনি। দীর্ঘ এ সময়ে একবারের জন্যও ঘরের বাইরে বের হননি, কারও সঙ্গে বলেননি একটি কথাও। গোসল কিংবা প্রাকৃতিক কাজ কোথায় সারতেন সেটাও ছিলো সবার অজানা। তবে তার মেয়ে লাকী বেগম তাকে খাবার দিতেন। আর তার ছেলে যক্ষা রোগে আক্রান্ত হওয়ায় তিনি তার দেখাশোনা করতে পারেননি। তাকে বাইরে বের করায় উচ্ছসিত এলাকাবাসী। তবে তার চিকিৎসা এবং নতুন ঘর নির্মানের দাবি জানিয়েছেন তারা। এদিকে এ নারীকে চিকিৎসা সহায়তা এবং নতুন ঘর তুলে দেয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com