1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তজুমদ্দিনে চর মোজাম্মেলের ব্লক লিডার আলী আজগরের সংবাদ সম্মেলন রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের চেষ্টায় প্রশাসক ও সদস্য নিয়োগের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন পেকুয়ায় অগ্রযাত্রার নিজস্ব অর্থায়নে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ তাবিজের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুর সিটির ৮ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত খুলনা মহানগর যুবদলের নবগঠিত ওয়ার্ড – ইউনিয়ন কমিটির নেতাদের সাথে মহানগর যুবদলের শুভেচ্ছা বিনিময় শিবগঞ্জে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে বাল্যবিয়ে বন্ধ, কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত দুই যুবকে ১মাসের কারাদণ্ড দিয়েছে বিরলে কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এমপি আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী 

বানভাসী দক্ষিণ চট্টগ্রামের পাশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি

reporter ভ্রাম্যমান প্রতিনিধি চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ

১৭ জুলাই, ২০২৬ ​দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার কবলে পড়া অসহায় ও বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)। আর্তমানবতার সেবায় এগিয়ে এসে সংগঠনটি গত  শুক্রবার (১৭ জুলাই, ২০২৬) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীর ৪নং বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালাতে এই মানবিক সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে।
​উক্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির মহাসচিব মীর দিনার হোসেন, আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওয়ালিউল্লাহ, কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।
​ত্রাণ বিতরণ কার্যক্রমে সংগঠনটি বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করে।
​এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান মো. সুমন সরদার বলেন, “মাত্র আটচল্লিশ ঘণ্টার কেন্দ্রীয় কমিটির দ্রুত সিদ্ধান্তে সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বানভাসী মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আদ্ব-দীন মেডিকেল (বয়রা, খুলনা), মাদার কেয়ারের আখতারুজ্জামান ও নাজমুল হোসেন এবং বিশিষ্ট শিল্পপতি ফেরদৌস ভূঁইয়া ও ফিরোজ ভূঁইয়াসহ যারা আমাদের এই উদ্যোগে সহযোগিতা করেছেন।”
​তিনি আরও বলেন, “আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মুহাম্মদ জোবায়ের হোসেন, জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার উপদেষ্টা মো. আনোয়ার হোসেন, বাংলা ৩৬০ ভিশন এর চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ চট্টগ্রাম বিভাগীয় অপরাধ বিচিত্রার সাংবাদিক মো. সোহেল আমীন, মো. আরিফ, ফটো সাংবাদিক দুলাল সিকদার এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি, যারা এই কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে সফল করেছেন।”
​সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরম দুর্যোগপূর্ণ এই সময়ে বানভাসী মানুষের দুর্ভোগ লাঘব করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামীতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com