1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
তাবিজের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নিজস্ব অর্থায়নে চিরিংগায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ দুর্গাপুরে অরবিট শিক্ষা পরিবারের উদ্বোধন অনুষ্ঠানে- গোলাম সাকলায়েন উল্লাপাড়ার পাইকপাড়ায় রথযাত্রার শুভ উদ্বোধন তজুমদ্দিনে চর মোজাম্মেলের ব্লক লিডার আলী আজগরের সংবাদ সম্মেলন রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের চেষ্টায় প্রশাসক ও সদস্য নিয়োগের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন পেকুয়ায় অগ্রযাত্রার নিজস্ব অর্থায়নে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ তাবিজের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

তাবিজের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

reporter মো. শাখাওয়াত হোসেন
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ

বরিশাল তাবিজ ও কবিরাজি চিকিৎসার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পল্লী চিকিৎসক ও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার কাঁঠালতলী বাজারে মাহাবুবের একটি ফার্মেসি রয়েছে। সেখানে ওষুধ বিক্রির পাশাপাশি তিনি কবিরাজি চিকিৎসা এবং তাবিজ-কবচ দেওয়ার কাজ করতেন। এ সুবাদে ভুক্তভোগী গৃহবধূর সঙ্গে তার পরিচয় হয় এবং পরে নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ চলতে থাকে।

মামলার অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগী তার ভাতিজির লেখাপড়ার উন্নতির জন্য মাহাবুবের কাছে তদবির চান। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মাহাবুব মোবাইল ফোনে ওই নারীকে তদবির নেওয়ার জন্য তার বাড়িতে যেতে বলেন। রাত আনুমানিক ৮টার দিকে তিনি উত্তর চৈতা গ্রামের মাহাবুবের বাড়িতে গেলে অভিযুক্ত বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে ঘরে অন্য কাউকে না দেখে ভুক্তভোগী চলে আসতে চাইলে মাহাবুব তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত মাহাবুবকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

অভিযুক্তের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তাদের নজরে এসেছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com