1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গাজীপুর সিটির ৮ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া কৃষকের সুবিধার্থে খাল খননের উদ্যোগ নিয়েছেন তারেক রহমান: নাটোরে হুইপ দুলু স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের নিজস্ব অর্থায়নে চিরিংগায় ৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ দুর্গাপুরে অরবিট শিক্ষা পরিবারের উদ্বোধন অনুষ্ঠানে- গোলাম সাকলায়েন উল্লাপাড়ার পাইকপাড়ায় রথযাত্রার শুভ উদ্বোধন তজুমদ্দিনে চর মোজাম্মেলের ব্লক লিডার আলী আজগরের সংবাদ সম্মেলন রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের চেষ্টায় প্রশাসক ও সদস্য নিয়োগের প্রতিবাদে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন পেকুয়ায় অগ্রযাত্রার নিজস্ব অর্থায়নে ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ তাবিজের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার গাজীপুর সিটির ৮ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত

গাজীপুর সিটির ৮ নম্বর ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালিত

reporter শাহিনুর ইসলাম শাহীন, গাজীপুর
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ

গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকারের নির্দেশনায় গাজীপুর মহানগরের ৮ নম্বর ওয়ার্ডের পারিজাত হরিণাচালা এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়েছে।
স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচালিত এ কার্যক্রমে তত্ত্বাবধান করেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন। এ সময় ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন সড়ক, অলিগলি ও জনবসতিপূর্ণ এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। মশক নিধন কার্যক্রম পরিচালনায় তাঁর তৎপরতায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি জানান।
এ বিষয়ে মিয়া মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, “জনগণের সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমরা নিয়মিত কাজ করছি। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com