1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" বাংলা আমার ভালবাসা " জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” বাংলা আমার ভালবাসা ” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫, ২:২২ অপরাহ্ণ

কোকিল ডাকে ফাগুন মাসে
কৃষ্ণ চূড়ার ঢালে ,
পদ্মা নদীর বুকে দেখ
ইলিশ মাছ জালে ।

ঝিলের জলে পদ্ম ফুটে
শাপলা ফুল ভাসে ,
জোৎস্না রাতে খোকা খুকু
মনের সুখে হাসে ।

বর্ষা কালে নদী গুলো
জলে ভরপুর ,
মাঝি মাল্লা নৌকা বেয়ে
যায় বহু দূর ।

তিতুমীরের বাঁশের কেল্লা
ছিল এই দেশে ,
যুদ্ধ করে ঈশা খাঁ
ফিরে বীরের বেশে ।

নয় মাস যুদ্ধ করে
স্বাধীন করে দেশ ,
পরাধীনতার দুঃখ যত
হলো তাই শেষ ।

এই দেশেতে পাখপাখালি
উড়ে স্বাধীন ভাবে ,
মিলে মিশে সবাই থাকি
জীবন চলে যাবে ।

আঁকা বাঁকা মেঠো পথে
হাটে গায়ের মেয়ে ,
তাইনা দেখে সেই গায়ের
ছেলে থাকে চেয়ে ।

মুচকি হাসি দিয়ে মেয়ে
মন কাড়ে তার ,
তাইনা দেখে রাখাল ছেলের
হাসি থামেনা আর ।

টুপ টাপ বৃষ্টি পরে
টিনের চালে যখন ,
মিষ্টি মধুর সুরে সবার
মন ভরে তখন ।

পূব আকাশে সূর্য যখন
হাসি দিয়ে উঠে ,
শত রকম ফুল গুলো
উঠে তখন ফুটে ।

পাহাড়ের ঝর্ণা ধারা
সাগরের তীর ,
সন্ধ্যা বেলা পাখি সকল
খোঁজে তার নীড় ।

সকাল বিকাল গাঁয়ের বধূ
কলসি কাখে করে ,
নদীর ঘাটে যায় তারা
জল আনতে ভরে ।

পৌষ মাসে শীতের সকাল
গাঁয়ে কত পিঠা ,
সবাই মিলে এক সাথে
খায় যত মিঠা ।

গাছ থেকে খেজুর রস
কত মজা করে ,
খায় সবাই মিলে মিশে
পেট তখন ভরে ।

পুকুর জলে কত মাছ
বড়শী দিয়ে ধরে ,
গোয়াল ভরা কালো গাভী
মন তাই ভরে ।
৬ আগস্ট ২০২১ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com