1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ

বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:৫০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সচিব মো. আলী হোসেন।

তিনি বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে তিনি বেদির পাশে কিছুক্ষণ নিরবে দাঁডিয়ে থেকে বিনম্র সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের কালরাতে ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন ।

প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং সমৃদ্ধির জন্য। পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় সচিবের একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সহিদুল হক পাটোয়রী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী অফিসার মোঃ আল মামুন, টু্ঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম কামরুজ্জামান সহ বিভিন্ন দপ্তর ও পুলিশের পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com