1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় হিমাগারে অবৈধভাবে ডিম মজুদ করার অপরাধে জরিমানা ৩০ হাজার টাকা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ

বগুড়ায় হিমাগারে অবৈধভাবে ডিম মজুদ করার অপরাধে জরিমানা ৩০ হাজার টাকা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২২ মে, ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ

বগুড়া থেকে, এস.এম.জয়:

বগুড়ায় হিমাগারে অবৈধভাবে মজুদ রাখা ২ লক্ষাধিক ডিম পেয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২২শে মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী সদরের এরুলিয়া এলাকার কাফেলা কোল্ড স্টোরেজ -এ অভিযানে গিয়ে ডিমগুলো পান। এ- ঘটনায় হিমাগারের ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সেখানে অবৈধভাবে ডিম মজুদ করা হয়েছে। এ খবর পেয়ে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এরপর সেখানে ২ লাখ ১৮ হাজার ১৭৯ পিস ডিম পাওয়া যায়।

বগুড়ার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৯ ধারায় ম্যানেজার আবদুল হান্নানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডিমগুলো দ্রুত সময়ের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে। ডিমের বাজার নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান চলমান থাকবে।

এর আগে গত ১৫ই মে কাহালু উপজেলার মুরইল এলাকায় আফরিন কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮ পিস ডিম পায় উপজেলা প্রশাসন। এরপর গত ১৯ মে জেলার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপহাটে সাথী কোল্ড স্টোরেজ-২১ থেকে এক লাখ ডিম উদ্ধার করা হয়।

পরে ব্যবসায়ীদের মাধ্যমে ৪০ হাজার পিস বাজারজাত করা হয়। অবশিষ্ট ডিম দুদিনের মধ্যে কেনা দামে বাজারজাত করা হবে বলে মুচলেকা নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com