1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সংখ্যালঘুর পৈতৃক জমি দখলের অভিযোগে আদালতে মামলা, বিচারাধীন অবস্থায়ও দখলচেষ্টার অভিযোগ লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৬টি ভারতীয় গরু জব্দ গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ

বগুড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে এক সন্তানের জননীকে (২৭) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এদিকে বিয়ে না করায় ভুক্তভোগী ওই নারী প্রেমিকের বাড়িতে অনশন ও থানায় অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সেকেন্দ্রাবাদ পূর্বপাড়া গ্রামে।
ভুক্তভোগী নারী জানান, গত ১৪ বছর পূর্বে একই গ্রামে তার বিয়ে হয়। বিয়ের পর লেখাপড়া চালিয়ে যাওয়ার সুবাদে কাজিপুর পশ্চিমপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবুল কালামের (২৮) সাথে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিক ভুক্তভোগী নারীকে বিয়ে করার প্রলোভন দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে।
ভুক্তভোগী নারী তাকে বিয়ে করার জন্য প্রেমিককে চাপ দিলে কৌশলে সে সম্পর্ক বিচ্ছেদ করার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে প্রেমিকার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এক পর্যায়ে ওই নারী নিরুপায় হয়ে প্রেমিকের বাড়িতে অনশন করে। অনশনকালে প্রেমিকসহ তার পরিবারের লোকজন তাকে বেধরক ভাবে মারপিট করে আহত করেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com