1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" ফেইসবুকের নেশা " জামান ভূঁইয়া - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” ফেইসবুকের নেশা ” জামান ভূঁইয়া

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ

ফেইসবুক নিয়ে চলে
অবিরাম খেলা ,
ফেইসবুকে চেয়ে চেয়ে
কেটে যার বেলা ।

দিন নাই রাত নাই
চলছে তো চলছে ,
ফেইসবুক নিয়ে সবাই
খেলার নেশায় জ্বলছে ।

শিশু কিশোর যুবক যত
আছে মোবাইল হাতে ,
এক সাথে বসে দেখে
দিনে এবং রাতে ।

খাওয়ার কথা নেই মনে
শুধু চেয়ে থাকে ,
বাবা মা বসে ভাবে
খাবার ঢেকে রাখে ।

পড়া লেখার নাই খবর
এই নেশায় পরে ,
পেটে খিদা লাগে না যে
অশান্তিটা ঘরে ।

চোখের আলো যায় কমে
অল্প দিনের মাঝে ,
দিনে দিনে অলস হয়ে
মন বসেনা কাজে ।

নামাজ রোজায় মন বসেনা
ধর্ম কর্মে নাই ,
এমন একটা নেশার মাঝে
কোথা বল যাই ।

ঘরের ভিতর অশান্তি যে
সারাদিন চলে ,
অবাধ্য আজ সন্তান গুলো
দুস্ট হয় বলে ।

ফেইসবুকের নেশায় পরে
নস্ট সমাজ আজ ,
ছেলে মেয়ের পড়া লেখা
নাই কোন কাজ ।
১৬ – ০৫ – ২০২০ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com