1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফটিকছড়িতে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ওসমানীনগরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে সাধারণ মানুষ পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম

ফটিকছড়িতে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ

আব্দুল কাদর চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলা ফটিকছড়ির দক্ষিন সুন্দরপুর গ্রামের হাজী বাছা মিঞা বাড়ির চলাচলের পথ বন্ধ করে দিয়েছে আজগর আলী গং। মোহাম্মদ শফি গং অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে মৃত আহমদর রহমানের পুত্র আজগর আলী শফি গংদের বাড়ির একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় উক্ত বাড়ির লোকজন চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মূখীন হয়ে পড়েছে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে মামলা-অভিযোগ হলেও আজগর আলী আইনগত ব্যবস্থা অমান্য করে জোরপূর্বকভাবে একমাত্র বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে শফি গং জানান। শফি গং আরো জানান, স্থানীয় চেয়ারম্যান মো: শাহনেওয়াজ সরেজমিনে তদন্তপূর্বক আজগর আলী গংদের কে উক্ত রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রদান করেছে। বর্তমানে আজগর আলী গং স্থানীয় চেয়ারম্যানের আদেশ নির্দেশ অমান্য করে উক্ত বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ চলছে। হাজী বাছা মিঞ্রা পরিবারের সকল সদস্যরা উক্ত পথ উন্মুক্ত করে চলাচলের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আকুল আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com