1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ওসমানীনগরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে সাধারণ মানুষ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

ওসমানীনগরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে সাধারণ মানুষ

reporter মোঃ রাজন আহমদ,
calendar প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ

সিলেটের ওসমানীনগর উপজেলায় দিন দিন কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে। প্রকাশ্যে হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের মতো ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
সম্প্রতি ওসমানীনগর থানায় দায়ের করা এক লিখিত অভিযোগে জানা যায়, পূর্ব বিরোধের জেরে উপজেলার তাজপুর বাজারসংলগ্ন এলাকায় এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ভুক্তভোগীর পরিবারের দাবি, অভিযুক্তরা এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে নানা ধরনের অপ্রীতিকর কর্মকাণ্ডে জড়িত। এ কারণে সাধারণ মানুষ অনেক সময় ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতেও সাহস পান না।
স্থানীয়দের অভিযোগ, কিশোরদের একটি অংশ দলবদ্ধভাবে চলাফেরা করে বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সচেতন মহল মনে করছেন, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com